সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেফতার ২; ট্রাক ও মালামাল উদ্ধার
নিলয়, সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

ঢাকার সাভারের আশুলিয়া মহাসড়ক থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া ট্রাক ও মালামাল। 

রবিবার (১৬ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল) শাহীনুর কবীর। গ্রেফতারকৃতদের দুপুরে পাঠানো হয় আদালতে। এর আগে গতকাল রাতে সাভারের ব্যাংকটাউন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জের আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং হেমায়েতপুরের আকবর আলী শেখের ছেলে নূরে আলম (৪৮)।

পুলিশ জানায়, গত ৮ মার্চ মধ্য রাতে আনোয়ার অটো রাইস মিল নামের একটি কোম্পানীর ট্রাক ১৪ টন ওজনের রড নিয়ে নারায়নগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। ভোর ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ট্রাকটির গতিরোধ করে। তারা ট্রাকের চালক ও সহযোগীকে হাত-পা-চোখ বেধে তাদের সাথে থাকা প্রাইভেটকারে তুলে নেয় এবং কয়েকজন রডসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে তারা চালক ও সহযোগীকে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফেলে যায়। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবীর বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর গত ১৩ মার্চ কেরানীগঞ্জের ভাওয়াল বন্দের ঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। পরে সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ট্রাকে থাকা মালামাল।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝