রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএসএমএমইউতে ডা. প্রাণ গোপালের মেয়েকে অবরুদ্ধ করলো ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করেছেন শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেন স্থানীয় একদল ছাত্র-জনতা। রোববার (১৬ মার্চ) সকালে রাজধানীর বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনে এ ঘটনা ঘটেছে।

শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে অবরুদ্ধ করেছি।

তিনি আরও বলেন, আমরা তাকে অবরুদ্ধ করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে বাকি যা ব্যবস্থা নেওয়ার নেবেন। জানা গেছে, কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শাহিনুর আলম গণমাধ্যমকে বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

বিকাল চারটার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তাদের অভ্যন্তরীণ কিছু নিয়ম-কানুন আছে। এ ছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সেটাও আমরা জানি না। যেহেতু কর্তৃপক্ষ আমাদেরকে এখন পর্যন্ত ডাকেনি তাই আমরা যাইনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝