রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:০০ এএম   (ভিজিট : ১৮০)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক। 

এর আগে, গত ৬ মার্চ দুপুরে ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান আরেফিন সিদ্দিক। পরে তাৎক্ষণিক তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেন।

উল্লেখ্য, ২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষে ফের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝