রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যোগ দিলেন জবির নবনিযুক্ত উপাচার্য
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজ ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। 

এর আগে সকাল থেকে কয়েকশ শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হন। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় শহীদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের জন্য যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। যারা এখনো হাসপাতালে আছে, তাদের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সঙ্গে নিয়ে সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাব। 

তিনি আরো বলেন, ইচ্ছাকৃত কোনো অন্যায্য কাজ আমি করব না। তবে মানুষ হিসেবে ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নেব। 


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝