রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোট পেছাতে নাগরিক পার্টি গোলমাল করছে, অভিযোগ ফারুকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৩৩)
X

নির্বাচনকে পিছিয়ে নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা ধরনের গোলমাল করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করেছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার (১২ মার্চ) সকালে এক নাগরিক সমাবেশে ফারুক এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজে সময় ব্যয় হওয়ায় আওয়ামী লীগ যাতে ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া উচিত।

‘এনসিপি’ গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে জানিয়ে ফারুক বলেন, সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই, আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিল, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনুসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।

বিএনপির এই নেতা মনে করেন, পতিত সরকারের বিচার করতে চাইলে এই মুহূর্তে দেশের জনপ্রতিনিধির সরকার প্রয়োজন।গণতন্ত্র ফোরামের উদ্যোগে সারা দেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয়।

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজীসহ আরও কয়েকজন বক্তব্য দেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝