রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলায় ১২ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:১৮ পিএম   (ভিজিট : ১২০)
X

রাজধানীতে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে রমনা থানায় মামলা করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা হিসেবে আরও ৭০ থেকে ৮০ জনকে এ মামলায় আসামি করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ৬০ থেকে ৭০ জনের ওই বিক্ষোভকারী দলটি নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভাঙতে উদ্যত হয়। পরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। এতে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হয় এবং উদ্ধত ও মারমুখী আচরণ প্রদর্শন করে।

এ নিয়ে বাগ্‌বিতণ্ডা চলাকালে বিক্ষোভে অংশ নেয়া নারীদের নখের আঁচড়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম ছাড়াও দুইজন নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আ.দৈ/আরএস


 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝