রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের জিম্মি ট্রেন : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২৭, উদ্ধার দেড় শতাধিক যাত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৫০)
X

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দখলে নেয়া ট্রেনে অভিযান চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া অভিযানে ২৭ জন জঙ্গি নিহত হয়েছে। খবর জিও নিউজ।

এদিকে সর্বশেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এর আগে মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে।

জিও নিউজ বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেসে থাকা ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।  তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছে তা এখনও অজানা। নিরাপত্তা সূত্র জানিয়েছে, অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার হামলার খবর পেয়ে বেলুচিস্তান প্রদেশের দুর্গম ভূখণ্ড অতিক্রম করে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছানো চ্যালেঞ্জিং হয়। তা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার জন্য বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ঘটনাস্থলে পৌঁছায়।

আ.দৈ/আরএস


 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝