রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৮:৫০ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৯:০১ পিএম  (ভিজিট : ২৫৪)
X

দেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নিপীড়নের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছেন বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এই মশাল মিছিল করে নাগরিক সমাজ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, নারীদের প্রতি সহিংসতা রোধে সরকার বারবার ব্যর্থ হচ্ছে। অপরাধীরা বিচারহীনতার সুযোগ নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে।

তারা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।মশাল মিছিলে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝