রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারী নির্যাতন নিয়ে হটলাইন চালু, একদিনে ১০৩ অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৭৯)
X

বাংলাদেশ নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইন চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ জমা পড়েছে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর। তিনি জানান, অভিযোগগুলোর যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হটলাইনে আসা ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)।

হটলাইন নম্বরসমূহে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করা হলো। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝