সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৭১)
X

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক।

আবেদনে বলা হয়, ফারজানা রুপা বর্তমানে গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সময় তিনি এটিএন বাংলা টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মেহেরুন রুনির সঙ্গে তার পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল তার। এ হত্যাকাণ্ড নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন বলে জানা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভবনা আছে। এটি বহুল আলোচিত হত্যা মামলা। এ মামলায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং বর্তমানে পিবিআই মামলা তদন্ত করছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

প্রসঙ্গত, সাগর সারোয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় এবং মেহেরুন রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন তারা। এ সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝