রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেল রুমে আগুন লাগার  ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ছয়তলা ভবনের নিচতলায় জেনারেল রুমে আগুন লাগে। ৯টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সেক্রেটারি কোহিনুর আক্তার  বলেন, নিচতলার জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝