বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ধর্ষকের বিচার দাবিতে দিনব্যাপী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৬:৪৭ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৫ ৬:৪৯ পিএম  (ভিজিট : ১৭৬)
X

ধর্ষকের বিচার চেয়ে মধ্যরাতে মিছিলে পর সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভাগের শিক্ষকরাও।

রোববার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাবির অন্তত ১২ বিভাগের শিক্ষার্থীরা মিছিল করেছেন। প্রত্যেকটি মিছিলে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে।

সকাল থেকে এ পর্যন্ত লোকপ্রশাসন বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ, ভূতত্ব বিভাগ, ভাষাবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, পদার্থবিজ্ঞান বিভাগকে মিছিল বের করতে দেখা গেছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মিডটার্ম পরীক্ষা ছিল। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষায় বসেননি।মিছিলে তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে দেশর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিন্দা জানান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝