রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের অগ্রিম বেতন প্রদানের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৪:০৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন অগ্রিম পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদুল ফিতর উদযাপিত হবে।  

এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড ও নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদের মার্চ মাসের বেতন ভাতা অগ্রিম প্রদান করা হবে।  

এছাড়া, অবসরপ্রাপ্ত পেনশনারদেরও ২৩ মার্চের মধ্যেই তাদের মাসিক ভাতা পরিশোধ করা হবে। এই সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা ঈদের আগে প্রয়োজনীয় কেনাকাটা ও খরচ নির্বাহ করতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝