রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে মধ্যরাতে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৫:৫২ এএম  আপডেট: ০৯.০৩.২০২৫ ৫:৫৭ এএম  (ভিজিট : ১৩৭)
X

হঠাৎ মাগুরাসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণের ঘটনা বেড়েছে। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়েছে।  আর ওই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবিতে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীলা। একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধর্ষণের ঘটনায় জিড়তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষেভ, মানববন্ধ কর্মসুচি পালিত হচ্ছে।

এদিকে শনিবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন তারা। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে মিছিল বের হলে পরে এতে অন্য হলগুলোর নারী শিক্ষার্থীরা যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত একটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের বিচার হয় কি না, তা আমরা জানতে পারি না। দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা বাস্তবায়ন হতে দেখি না। এ অবস্থা থেকে উত্তরণে আইন সংশোধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝