সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল: উপদেষ্টা শারমীন (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৫:৪৭ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ৬:৩৩ পিএম  (ভিজিট : ১৯১)
X

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। দুই দিন হলে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।


তিনি সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার তার গায়ে হাত দেয় কী করে? এই দেশটি কাপুরুষের দেশ হয়ে গেল! যারা আট বছরের মেয়ের গায়ে হাত দিল, এই কাপুরুষগুলো পুরুষ হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আর আপনার কি মনে হয়, আমি ছয় মাস এসেছি, আর আপনার কি মনে হয়, এই পচে যাওয়া সমাজকে বদলে দেব! বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। ডাক্তাররা কাজ করছে, তরুণ ছেলে–মেয়েরা প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এই বাচ্চাটা যেন সর্বোচ্চ বিচার পায়।’

তিনি বলেন, ‘প্রথম কথা, সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। এসব ঘটনায় আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। দয়া করে আপনারা দোষীদের কোনোভাবেই জায়েজ করবেন না। বারবার এই ঘটনাগুলো ঘটছে। এগুলো হতে দেওয়া যাবে না। এখানে প্রমাণ আছে, আসামি আছে, কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এটা অবশ্যই নজরে রাখতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আমাদের এই দেশের নারীদের কোনো পরিবর্তন হয় না। শিশুদের জন্য আমরা সুন্দর পরিবেশ দিতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটিসহ ঢাকা থেকে শুরু করে ১৩০টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে হোম মিনিস্ট্রি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সমাজ কল্যাণ মন্ত্রী, মায়েরা থাকবে, অভিভাবক এবং জুলাইয়ের বাচ্চারা থাকবে। আমরা এই ক্যাম্পটাকে ধরে নজরদারির ভেতরে আনব। তখন আপনাদের সাহায্য লাগবে আমাদের। আমাদের সর্বশক্তি দিয়ে এই অসুস্থ সমাজটাকে সুস্থ করে তুলতে হবে।’


আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝