রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ হিযবুত তাহরীররে সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ২:৫৫ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৫ ৩:০১ পিএম  (ভিজিট : ১৮০)
X

সরকারের  নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। 

আজ  শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর  নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর মিছিল করে।  পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  দুপুর ২টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

জানা যায় ,মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হরে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।

এদিকে, আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেন হিযবুত তাহরীরের কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

আজ এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝