রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ২১৬)
X

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনও সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, হিযবুত তাহরীর বাংলাদেশের আইনানুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ডিসি জানান, ‘সন্ত্রাসবিরোধী আইন-২০০৯’ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনও সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনও সংগঠন সভা, সমাবেশ ও যেকোনও উপায়ে প্রচারণামূলক কার্যক্রম চালানো হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝