রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজউকে রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:০৪ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৫ ৮:০৯ পিএম  (ভিজিট : ২২০)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সভাকক্ষে রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সমূহের নিবন্ধন সনদ প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান  মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)।  

 গণমাধ্যমকে এই তথ্য জানান,সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) রাজউকের মোঃ আব্দুল্লাহ আল মারুফ । তিনি আরো জানান,নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নতুন এবং ইতোঃপূর্বে নিবন্ধিত রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির নিবন্ধন নবায়ন এর আবেদনের প্রেক্ষিতে সার্বিক যাচাই-বাছাই এর পর উপযুক্ত কোম্পানিগুলোকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। এ সময় ৭২ টি নতুন কোম্পানিকে নিবন্ধন সনদ প্রদান করা হয় এবং ৯ টি কোম্পানির নিবন্ধন নবায়ন করা হয়। 

সনদ প্রদান অনুষ্ঠানের শুরুতে ডেভেলপার কোম্পানিগুলোর প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় রাজউক এর সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) মোঃ হারুন--অর-রশীদ বলেন, " পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য আবাসনের সাথে যুক্ত সকলকেই একযোগে কাজ করতে হবে। ডেভেলপার কোম্পানি গুলো সঠিক ভাবে ভবন নির্মাণ বিধিমালা মেনে চললে নগরবাসী ভবিষ্যতে যে কোন দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে এবং একটি সুন্দর নগরী গড়ে উঠবে।" 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) বলেন, "রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি গুলোর নিবন্ধনের প্রক্রিয়া নিয়মিত করার জন্য রাজউক কাজ করছে। একই সাথে সঠিক ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের নিবন্ধন বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।" 

তিনি আরও বলেন, "রাজউক নিয়মিতভাবে ডেভেলপার কোম্পানিগুলোর সাথে বার্ষিক বা দ্বিবার্ষিক মতবিনিময় সভার আয়োজন করতে চায় যার মাধ্যমে রাজউকের সর্বশেষ বিধিমালা অবহিতকরণ সহ কোম্পানিসমূহের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা যাবে।" সনদ প্রদান সভায় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সমূহের প্রতিনিধিবৃন্দ সহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝