রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসি কার্যালয়ে হট্টগোল,কুষ্টিয়ার ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:০৩ পিএম   (ভিজিট : ১৬৬)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গতকাল উপাচার্য কার্যালয়ে হট্টগোলকে কেন্দ্র করে এবং ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইবি প্রশাসন। 

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির  নির্দেশনায় ক্যাম্পাস জুড়ে মাইকিং এর মাধ্যমে  এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। 

মাইকিং এ বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ৫ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ সম্পর্ণ নিষেধ থাকবে।  অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয় পত্র বহন করতে হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জমান বলেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তার স্বার্থে মাইকিং করা হচ্ছে। কেউ অমান্য করলে বিশ্ববিদ্যালয় আইনানুগ ব্যবস্থা নিব। 

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ বলেন, প্রক্টরিয়ার টিমকে বলে দেয়া আছে যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফটকে যেন নিরাপত্তা নিশ্চিত করে। যদি কেউ আইন ভঙ্গ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝