রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তুর্কি ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি করছে বাংলাদেশ, দাবি ভারতীয় মিডিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ২০৬)
X

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের কথা তুলে ধরে উদ্বেগের সঙ্গে ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি টিভি-২ বারাকটার ড্রোন দিয়ে বাংলাদেশের নজরদারি করার অভিযোগ এনেছে দেশটির সংবাদমাধ্যম। খবর এনএনআই

ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এএনআইকে জানিয়েছে, তারা বাংলাদেশের ড্রোন উড়ানোর পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রটি আরও জানিয়েছে, গত কয়েক মাস ধরেই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তে ড্রোন উড়াচ্ছে। 

বাংলাদেশের এমন কর্মকাণ্ডের বিপরীতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে ভারত। এজন্য দেশটি রাডার স্থাপন করেছে। যাতে বাংলাদেশের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে। 

সূত্রটি আরও জানিয়েছে, মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর টিবি-২ ড্রোনগুলো নজরদারি মিশনে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছে। 

বারাকটার টিবি-২ ড্রোন মাঝারি উচ্চতায় থেকে পরিস্থিতি নজরদারি করতে সক্ষম। এই ড্রোন তৈরি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য অন্যতম একটি সাফল্য। মনুষ্যবিহীন এই যানটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটি বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করছে। 

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এমনকি তাদের অফিসারদের ভারতীয় সীমান্তে অবস্থিত সংবেদন অঞ্চল চিকেন নেকের কাছাকাছি এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছে। যেটি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। 

সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝