রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজাদপুরে ভবনে আগুন, ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৩:২২ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৫ ৩:৪৩ পিএম  (ভিজিট : ২০০)
X

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুরের ভাটার থানার সৌদিয়া হোটেল থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ওই চারজনের পরিচয় এখনো মেলেনি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।সোমবার (৩ মার্চ) দুপুরে  এ তথ্য জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলা হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝