বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গোল্ড মেডেল পেলেন বখতিয়ার কামাল মজুমদার
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ১১:১৬ পিএম  আপডেট: ০২.০৩.২০২৫ ১১:১৮ পিএম  (ভিজিট : ৪৩১)
X


ইউনিভার্সিটি অফ স্কলার্সের এমবিএ নবম ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার কামাল মজুমদার কৃতি ও মেধাবী ছাত্রের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন। 
বখতিয়ার কামাল বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান লালমাই গ্রুপে চিফ অপারেটিং অফিসার পদে কর্মরত আছেন।

ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সম্প্রতি এক জমকালো আয়োজনে ইউনিভার্সিটি অব স্কলার্সের সমাবর্তন অনুষ্ঠানে এ মেডেল প্রদান করা হয়।

সমাবর্তনে মোট দুই হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২১ টি ব্যাচের মোট ৩৫ জন শিক্ষার্থীকে তাঁদের অসাধারণ একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর'স গোল্ড মেডেল প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও ডিগ্রি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউনিভার্সিটি অফ স্কলার্সের উপাচার্য অধ্যাপক এনামুল বাশার।  বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সামি আজম, ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব (অব.), ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্র উপদেষ্টা সিনিয়র সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক প্রমুখ। 

সমাবর্তন অনুষ্ঠানে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার্স, গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেট অঙ্গনের শতাধিক ব্যক্তি ।
আ. দৈ. / কাশেম/ শাহিন


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝