রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৩:৪১ পিএম   (ভিজিট : ১৮৬)
X

চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি তিনি। রোববার (২ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতা পুরস্কার কাদের দেয়া হবে সেটি নিয়ে বৈঠক হয়েছে। কমিটি সুপারিশ করবে এবং উপদেষ্টা পরিষদে সেটা গৃহীত হতে হবে। জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।’ 

তিনি আরও বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আগে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে। র‍্যাবের মতো প্রতিষ্ঠানকেও এই পুরস্কার দেয়া হয়েছে। এবার দলগত এবং গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এমন নাম সুপারিশ করা হয়েছে যেটি দেখে সবাই খুশি হবে, মনে হবে পুরস্কার দিতে পেরে নিজেরা ধন্য। ১০ জনের কম ব্যক্তির নাম সুপারিশ করা হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝