রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৫ লক্ষ টাকা মূল্যের ৫০০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ২:৫২ পিএম  আপডেট: ০২.০৩.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ১৬৭)
X

রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন  মোঃ আল-আমিন (৩৮) ও  মামুন শেখ (৪০)।

আজ রোববার (২মার্চ) পুলিশ জানায়, শনিবার  সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য মতিঝিলের আরামবাগ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে  ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি আল-আমিন ও মামুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত হতে পাঁচ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহের আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা। এ ঘটনায় মতিঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তারকৃরা সংঘবদ্ধ ও আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ সীমান্তবর্তী জেলাসমূহ থেকে  ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ অন্যান্য এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত  ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝