সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১০:৫৭ এএম   (ভিজিট : ২০৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই অবসর নেওয়ায় সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। যদিও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার। 

১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এশিয়ান স্টারসের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই দলের হয়ে খেলবেন  তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা।

বাংলাদেশ দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টারস। মজার ব্যাপার হচ্ছে, সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব, কাপালিকে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝