রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার পর ভোল পাল্টালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৯ পিএম  আপডেট: ০১.০৩.২০২৫ ১২:৫৯ পিএম  (ভিজিট : ১৫০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

মাত্র দিন কয়েক আগেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট  জেলেনস্কিকে “স্বৈরশাসক” বলে আখ্যায়িত করা মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসন্ন বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করে বলেছেন, জেলেনস্কির প্রতি তার “অনেক শ্রদ্ধা” আছে।

যদিও এমন কিছু বলেছিলেন কিনা তা এখন আর বিশ্বাস হচ্ছে না খোদ ট্রাম্পেরই।

এক প্রতিবেদনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তির বিষয়ে শুক্রবার দুই দেশের প্রেসিডেন্টের একসাথে হোয়াইট হাউসে বৈঠকে বসার কথা রয়েছে। সম্প্রতি জেলেনস্কিকে “স্বৈরশাসক” বলার কারণে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে— তিনি এই কথা বলেছেন।

তার ভাষায়, “আমি সেটা বলেছিলাম? আমি এখনও বিশ্বাস করতে পারছি না সেটা”। সেইসাথে এসময় জেলেনস্কিকে “খুব সাহসী” বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার পর ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ভলোদিমির জেলেনস্কির সাথে তার আসন্ন বৈঠক “খুব ভালো” হবে বলে তিনি আশা করেন এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা “খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে” বলেও দাবি করেন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি মস্কোর প্রথমবারের মতো কোনও বৈঠক হয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন তার পশ্চিমা মিত্রদের অনেকটা বিস্মিতও করেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেন, “আপনি তিন বছর ধরে সেখানে আছেন। আপনার এটি শেষ করা উচিৎ ছিল... এটি শুরুই করা উচিৎ ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন।”

আর বৃহস্পতিবার স্টারমারের সাথে আলোচনার পর ট্রাম্পকে সাংবাদিকরা জেলেনস্কির সাথে আসন্ন বৈঠকের বিষয়ে প্রশ্ন করেন। তখন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, “আমার ধারণা আগামীকাল আমাদের ফলপ্রসূ আলোচনা হবে।”
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝