রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ
দাওয়াত পায়নি আওয়ামী লীগ-জাপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ এএম  আপডেট: ২৮.০২.২০২৫ ১১:৪৭ এএম  (ভিজিট : ১৭৯)
ছবি: নাহিদ ইসলাম ও আখতার হোসেনে (ইন্টারনেট)
X

ছবি: নাহিদ ইসলাম ও আখতার হোসেনে (ইন্টারনেট)

আত্মপ্রকাশ করতে যাচ্ছে  বৈষম্য বিরোধীদের একাংশের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। আজ (শুক্রবার)  বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করবে। বৈষম্য বিরোধীদের সাথে এতে যুক্ত থাকছে জাতীয় নাগরিক কমিটিও।প্রকাশ করা হতে পারে দলের লোগো-মনোগ্রাম-পতাকাও।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখাকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেন।

ঠিক হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম। এ ছাড়া দলটির শীর্ষ ৭ পদে কারা থাকবেন, তা-ও ঠিক হয়েছে ইতোমধ্যে। আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নামে দলটি আত্মপ্রকাশ করবে।

তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হলেও বাদ পড়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।  আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও।

দলটির সূত্রে বলা হয়েছে, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। 
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝