সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৯৫)
X

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন দলটির নাম হবে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’।

নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিমন্ত্রণপত্র দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (২৭ ব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে ড. ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসউদ।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।’ ক্যাপশনের শেষে একটি হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে।

এদিকে, আগামীকাল  শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণঅভুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল ‘বাংলাদেশ নাগরিক পার্টি’।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝