রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারওয়ানবাজারে পুলিশের উপড় হামলায় জড়িত দুই অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪২ পিএম  আপডেট: ২৭.০২.২০২৫ ৭:৪৭ পিএম  (ভিজিট : ২০৪)
X

রাজধানীর কাওরান বাজারে আলোচিত পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

এক ক্ষুদে বার্তায় র‌্যাব জানায়, হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামি মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ দিন ইসলাম কালু (২৩)কে বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫/০২/২০২৫ ইং তারিখ তেজগাঁও থানার একটি টহল দল কাওরান বাজার এলাকায় টহলরত থাকাকালীন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম (২৭)কে মাদক বিক্রি করতে দেখলে গ্রেপ্তার করে। তখন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের একত্রে করে দেশীয় অস্ত্র চাপাতি ও ছুরি দিয়ে পুলিশের টহল দলের উপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব এ ঘটনায় আসামিদেরকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসামিদের কাওরান বাজার এলাকা হতে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ শাহীন আলম কাওরান বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও দস্যুতা মামলা রয়েছে। এঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানায় র‌্যাব। 
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝