বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশ্যে চাপাতি দিয়ে পুলিশকে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৯৯)
X

প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ওই মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ধারালো চাপাতি উঁচিয়ে ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক বারবার ভুক্তভোগী পুলিশ সদস্যের দিকে তেড়ে যাচ্ছেন। ওই সময় হাতকড়া পরানো মাদক কারবারি নিজের মাথা দিয়ে পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন। একই সময় চাপাতি হাতে থাকা সেই যুবক পুলিশ সদস্যের বাম হাতের বাহুতে কোপ দেন।

ঘটনার সময় আশপাশে উৎসুক জনতাদের ভিড়ও দেখা যায়। তবে ভিডিওতে কাউকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। একপর্যায়ে ওই পুলিশ সদস্যকে মাদক কারবারির হাত থেকে হাতকরা খুলে দিতে দেখা যায়।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝