রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ায় ইবি পরিবহন পুলের সংস্কারের দাবিতে মানববন্ধন ছাত্র ইউনিয়নের
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১১ পিএম  আপডেট: ২৬.০২.২০২৫ ৪:১৮ পিএম  (ভিজিট : ১৯৬)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহন পুলে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহ সভাপতি সাদিয়া মাহমুদ মীম, সহ-সভাপতি উদয় দেবনাথ, সাধারণ সম্পাদক নূরে আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম বলেন," স্বাধীনতার পরে প্রথম বিশ্ববিদ্যালয় হওয়ার স্বত্বেও প্রশাসনিক এবং পহিবহনপুলে তেমন কোনো সংস্কার হয়নি।পাশাপাশি পরিবহন প্রশাসকের দ্বায়িত্বে যিনি আছেন তিনি অন্য আরো একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। দুইটি পদ পরিচালনা করার ক্ষমতা না থাকলে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানান তিনি।তিনি আরো বলেন অতিদ্রুত প্রশাসনিক কাজে মনোনিবেশ করুন এবং ক্যাম্পাসের উদ্ভুত বাসের সকল সমস্যা সমাধান করুন"

এসময় সভাপতি মাহমুদুল হাসান বলেন," যিনি চালক ছিলেন তিনি গত দুই-তিন দিন একনাগাড়ে বাস চালাচ্ছেন, দূর্ঘটনার সময় চালক ঘুমাচ্ছিলেন, প্রশাসন আর কতো দিন বাসচালকের ন্যায় ঘুমিয়ে সাধারন শিক্ষার্থীদের মৃত্যু ঝুকিতে ফেলবেন।গত কিছু দিন আগে বাসে একটা সিট ধরা নিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাতে প্রমানিত হয় ইবিতে একটা সিটের জন্য এখনো যুদ্ধ করতে হয়।কখন কোন রুটে বাস চলবে সেটাও পরিষ্কার নয়। আমরা ভাড়ায় চালিত বাস দেখতে চাই না, ক্যাম্পাসে নিজস্ব বাস দেখতে চাই বলেও মন্তব্য করেন।

আ. দৈ. /কাশেম/ সাকিব


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝