রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৪৬)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুয়েটের সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সভায় উপ-উপাচার্যসহ সিন্ডিকেটের ১৪ জন সদস্য অংশ নেন।

এদিন সভায় কুয়েটের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৭ কার্যদিবস বৃদ্ধি করার অনুমোদন দেয়া হয়।  

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে ‘সাধারণ শিক্ষার্থীদের’ সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা কুয়েট শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন তারা।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝