সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২০৪)
X

দীর্ঘ ১৫ বছর পর চ্যানেল ওয়ান তাদের তরঙ্গ বরাদ্দ ফিরে পেল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাননীয় বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিটিআরসি কর্তৃক চ্যানেল ওয়ানের তরঙ্গ বাতিলের আদেশের উপর স্থগিতাদেশ প্রদান করেন। এই আদেশের ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে ফিরতে আর কোন বাঁধা নেই।  

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন 'চ্যানেল ওয়ান' ১৫ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপের ফলে বিটিআরসি কর্তৃকপক্ষ বাধ্য হয়ে চ্যানেল ওয়ানের তরঙ্গ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, চ্যানেল ওয়ানের এমডি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন আল-মামুনের প্রতি রাজনৈতিক প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচার বন্ধ করে দিতে।

পরে মহামান্য হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়। চ্যানেল ওয়ান এর লিগ্যাল উইং এর প্রধান মিজান-উল হক বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিটিআরসি কর্তৃক চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিলের আদেশের উপর স্থগিতাদেশ প্রদান করেন এবং পুর্নাঙ্গ আপীল দায়ের অনুমতি দেন। চ্যানেল ওয়ানের আইনজীবী আপিল বিভাগকে জানান, হাইকোর্টের আদেশের বিষয়ে আপিল করতে চাইলে তৎকালীন সরকার চ্যানেল ওয়ান এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আইনজীবী নিয়োগের কাগজপত্রে স্বাক্ষর করতে দেয়নি। এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করা হলে তা অন্যায় ভাবে বাতিল করে দেয়া হয়। তাই বিষয়টি নিয়ে এতোদিন আপিল বিভাগে আসতে পারেনি চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। অন্যায় ভাবে বন্ধ করে রাখার জন্যই এমন বেআইনী  কূটকৌশল করেছিল তৎকালীন সরকার। 

আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন আল-মামুন। তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল, আজ আদালত ন্যায় বিচার করেছেন।

চ্যানেল ওয়ান এর পক্ষে আইনজীবী ছিলেন, সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস, ব্যারিষ্টার কাজী আখতার হোসাইন, পলাশ চন্দ্র রায়, মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম (আকাশ)। আদালতের আদেশ সম্পর্কে আইনজীবী মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আদালতের প্রতি মানুষের আস্থা ফিরে আসছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝