রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর’র ৩ দিনব্যাপি ক্ষুদে বিজ্ঞান মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪২ পিএম  আপডেট: ২৪.০২.২০২৫ ৮:০১ পিএম  (ভিজিট : ২২৫)
X

বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং স্ব-শিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার সকালে পরিষদের ধানমন্ডি ক্যাম্পাসে শুরু এই মেলা শুরু হয়। এতে রাজধানীরসহ দেশের বিভিন্ন স্তরের ক্ষুদে বিজ্ঞানীদের ৭০ স্টল দেয়া হয়েছে। স্টলে বিজ্ঞানীরা তাদের নিজের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করছেন। আগামী  ২৬ ফেব্রুয়ারি শেষ হবে প্রযুক্তি মেলার। 

ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। তিনি বলেন, বিসিএসআইআর-ই বাংলাদেশের প্রথম সরকারী গবেষণা প্রতিষ্ঠান। এখানকার বিজ্ঞানীদের সেই অবস্থান থেকে নিজ নিজ গবেষণায় মানোনিবেশ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আনোয়ার হোসেন, সদস্য (উন্নয়ন) বিসিএসআইআর ও অতিরিক্ত সচিব, বিজ্ঞানও প্রযুক্তি মন্ত্রণালয়। তিনি বলেন, বিসিএসআইআর হলো বহুমাত্রিক গবেষণার পীঠস্থান। আজকের এই বিজ্ঞানমেলায় প্রদর্শিত নতুন নতুন গবেষণাকে আরো বহুমাত্রিক গবেষণার মাধ্যমে উন্নত প্রসেস বা প্যাটেন্ট তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

সভাপতির ভাষণে পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের জাতি গঠনের নেতৃত্ব দিবে। বিজ্ঞানচর্চার মাধ্যমে দেশগঠনের সুযোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিসিএসআইআর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। আজকের এই বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা সে সব কর্মকাণ্ডেরই একটি প্রয়াসমাত্র।

আয়োজকরা জানান তিন দিনব্যাপী আয়োজিত এই ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপ ও প্রতিষ্ঠান পর্যায়ে ৬৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে যেখানে অংশ গ্রহণ করে প্রায় ২৫০ ক্ষুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান ও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য তাদের কার্যক্রম তুলে ধরছে।

আ. দৈ. /কাশেম/ এস রহমান















Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝