রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৯০)
X

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল জনগণ ভোগ করবে বলেছেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,সেনাবাহিনী অনেকদিন ধরে মাঠে থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে।

আজ বুধবার  (১৮ সেপ্টেম্বর) দুপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এ কথা।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি জনবান্ধব ও সুশৃঙ্খল বাহিনী। তাদের সাথে যোগাযোগে বা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে সাধারণ জনগণের কোনো সমস্যা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে। সেটা পূরণের লক্ষ্যেই কাজ করছে সেনাবাহিনী। গত ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি, তাদের আর যোগদান করতে দেয়া হবে না এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন-সহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, যোগদান করেনি এমন পুলিশ সদস্যের সংখ্যা খুবই নগণ্য। বিভিন্ন অপকর্মের সাথে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগদান করেনি। বেআইনি কর্মকাণ্ডের সাথে যুক্ত এসব পুলিশ সদস্যদের ধরে আইনের আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।

আ. দৈনিক / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝