রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাজেক ভ্যালিতে রিসোর্টে আগুন
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৩ পিএম   (ভিজিট : ২৭৩)
X

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে একটি রিসোর্টে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

অবকাশ রিসোর্ট থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টগুলোতেও ছড়িয়ে পড়ে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। 

সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।

আগুনের কারন সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানাতে পারেনি প্রশাসন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝