বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রধান উপদেষ্টাকে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, দাবি মানার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৯৮)
X

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

গত ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ীদের বিচার ও ভিসি প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবিতে এ স্মারকলিপি দেয়া হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি দিয়ে আসেন। প্রধান উপদেষ্টার পক্ষে এক কর্মকর্তা এ স্মারকলিপি গ্রহণ করেন।
 
এর আগে, কুয়েট থেকে দুটি বাসে করে এসে ৮২ জন শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন এজন্য আর ফিরে যাবেন না বলে জানান। এসময় তারা হামলাকারীদের বিচার ও ভিসির পদত্যাগে ৬ দফা দাবি তুলে ধরেন।
 
সেখান থেকে তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। যমুনা থেকে ফিরে শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝