রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোনো কর্মকর্তা কথা না শুনলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২২৫)
X

কমিশনের নির্দেশনা পালনে কোনো কর্মকর্তা অবহেলা করলে বা কথা না শুনলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ।  এসময় তিনি বলে, ১৬ লাখ মৃত মানুষ ভোট দিতো। ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। আমরা একটা পারফেক্ট ভোটার লিস্ট দিতে কাজ করে যাচ্ছি। 

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যলয়ে মতবিনিময় সভায় রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এসব কথা বলেন। 

এসময় সিইসি বলেন, এখন আর অমুকের বা তমুকের লোক হলে চলবে না। আইনের লোক হতে হবে। আইন যা আছে ষোলআনা আপিল করবো। যারা কথা শুনবে না তাদের বাড়ি চলে যেতে হবে। ১০-১৫ বছর কথা শোনেন নাই। কিন্তু এখন কথা না শুনে পারবেন না। আগে না শুনে পার পেয়ে গেছেন। কিন্তু এখন আর এই সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে কেউ নেই। আগে কথা না শোনার অন্য কারণও ছিল। 

 তিনি রোহিঙ্গা সমস্যা নিয়ে বলেন, এতো দিন আমার ধারণা ছিল যে রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক হতে চায়। এবার শুনলাম বাংলাদেশিরা জাতিসংঘের রেশনের লোভে রোহিঙ্গা ক্যাম্পে নাম লিখিয়েছে। বাংলাদেশিরা রোহিঙ্গা হয়ে গেছে জাতিসংঘ ও এনজিওর সহযোগিতা পাওয়ার জন্য। এটা আগে শুনি নাই। স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে বিয়েও হচ্ছে।

মতবিনিময় সভায় কক্সবাজারের জেলা প্রশাসক সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন। 
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝