রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫০ পিএম   (ভিজিট : ২২৮)
X

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ৮৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আজ শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মোট ৬৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে গুটিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয় জন ইন্দোনেশিয়ান, পাঁচ জন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

তদন্তের জন্য আটককৃত সবাইকে সেমেনিহ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন জাফরি। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝