রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীগামী বাস ডাকাতি
ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ পিএম  আপডেট: ২২.০২.২০২৫ ১:২২ পিএম  (ভিজিট : ১১০)
X

রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) এ দাবি করেন। এর আগে, শুক্রবার আসামিদেরকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার লাউতারা গ্রামের মফিদুল ইসলাম ওরফে মুহিত, শরিয়তপুরের রামকৃষ্ণপুর গ্রামের সবুজ এবং ঢাকার সাভার থানার টান গেন্ডা গ্রামের শরীফুজ্জামান শরীফ। তারা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য।

তাদের কাছ থেকে ৩টি লুণ্ঠিত মোবাইল ফোন, ১টি ছুরি, নগদ ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয় বলে জানান পুলিশ সুপার মিজান

পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে  আরো বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাত ১টা ৪৫ মিনিট থেকে আনুমানিক ৪টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে একটি ডাকাতি সংঘটিত হয়। এসংক্রান্তে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতিসহ শ্লীলতাহানির মামলা রুজু হয়। মামলাটির তদন্তে টাঙ্গাইল মির্জাপুর থানা পুলিশের একাধিক অভিযানিক দল তদন্তে নামে।

গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার ডিবি পুলিশ মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত তিনজন ডাকাতকে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে গতকাল বিকেল সাড়ে ৫টায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে পাঠানোর কথাও  বলা হয় প্রেস বিজ্ঞপ্তিটিতে।

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝