রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীগামী বাসে ডাকাতি
দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি ক্লোজড
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জ উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাননি বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে তাকে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। ওসির দায়িত্বে অবহেলার কারণে বিষয়টি ধীরে ধীরে জটিল আকার ধারণ করেছে। আজ বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শন করেছি। ঘটনাস্থল এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগীদের সঙ্গেও যোগাযোগ করছি। আশা করছি দ্রুত সময়ের ভেতরে ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝