রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের ধর্ষণ
হোটেলে গৃহবধূকে ফুঁসলিয়ে নিয়ে গণধর্ষণ!
অভিযুক্ত ৪ হোটেল বয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৮ পিএম  আপডেট: ২১.০২.২০২৫ ১০:১১ পিএম  (ভিজিট : ১৮৪)
X

ভারতের ব্যাঙ্গালুরুতে কোরামাঙ্গালাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। রাতের খাবার খাওয়ার কথা বলে চার যুবক তাকে ফুঁসলিয়ে হোটেলে নিয়ে যান।  

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূ একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করেন এবং বিভিন্ন ইভেন্টে খাবার সরবরাহ করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি গণধর্ষণের শিকার হন।

পুলিশের কাছে করা অভিযোগে এই গৃহবধূ লিখেছেন, “আমি জয়তি নিবাস কলেজ জংশনে অপেক্ষা করছিলাম। তখন আনুমানিক ২০ বছর বয়সী চার যুবক আমার কাছে আসে এবং কথা বলা শুরু করে। তারা আমার সাথে বন্ধুত্ব করার পর, আমাকে একটি হোটেলে রাতের খাবার খাবারের আমন্ত্রণ জানায়।”

তিনি অভিযোগে আরও লিখেছেন, “খাবার খাওয়া শেষে, তারা আমাকে যৌন হেনস্তা করা শুরু করে। এরপর ওই হোটেলের প্রাঙ্গনে গণধর্ষণ করে এবং কাউকে এ ঘটনা না জানাতে হুমকি প্রদান করে। ধর্ষণ শেষে শুক্রবার সকাল ৬টার দিকে আমাকে ছেড়ে দেয়।”

তবে তিনি বাড়িতে এসে স্বামীকে সব তথ্য জানিয়ে দেন। তখন স্ত্রীকে নিয়ে থানায় যান ওই স্বামী। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়েন্ট কমিশনার (ইস্ট) রামেশ বানোথ বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, অভিযুক্ত সবাই হোটেলে কাজ করে এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে। এখন তাদের ধরতে অভিযান চালানো হবে।
সূত্র: এনডিটিভিে
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝