রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় চেতনা ও অস্তিত্বের স্বাক্ষর বহন করে একুশে বইমেলা- ইবি উপ-উপাচার্য
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৮ পিএম   (ভিজিট : ১৮৪)
X

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী বলেন, শুধু একুশে স্মরণ নয় বরং আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের স্বাক্ষর বহন করে এই অমর একুশে বইমেলা। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটবে। 

বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীরা দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানতে সহায়ক হবে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী অমর বই মেলা উদ্বোধনকালে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লব স্লোগান ছিল মেধা, মেধা, মেধা। মেধার কোনো বিকল্প নেই। আর মেধাকে বিকশিত করে বই। বই পড়লে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নত হয়। তাছাড়া বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে একটি পারস্পরিক সু-সম্পর্ক গড়ে উঠবে। যার ফলে শিক্ষাঙ্গন গুলো অস্ত্রের ঝনঝনানি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা নিরাপদ থাকবে। আমি আশাকরি বইমেলা সুন্দরভাবে সমাপ্ত হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আম বাগানে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী।

উদ্বোধন শেষে উপ-উপাচার্যের নেতৃত্বে মেলার স্টল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের মেলায় থাকছে বিভিন্ন বিভাগ ও সংগঠনের ৫০ টি স্টল। অনুষদ ভবনের পার্শ্ববর্তী আমবাগানে আগামী রবিবার পর্যন্ত চলবে এ মেলা।

এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একে একে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা জানায়। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পতাকা জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তেলন করা হয়।

আ. দৈ. / কাশেম/সাকিব


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝