রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ২১১)
X

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর এ সংঘর্ষ ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে ঢাকা কলেজ বনাম সিটি কলেজ সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

এর আগে গত ৫ ফেব্রুয়ারি দুপুরে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি ফের পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা সেদিন বিকেলে লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নিয়ে যায়।

পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। ওইদিন প্রায় ২ ঘণ্টা ধরে দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝