রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহতের ঘটনায় যা জানাল আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫২ পিএম   (ভিজিট : ২০৯)
X

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত ও ৫ জন আটকের তথ্য দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝