রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক লাইভ নিয়ে নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ৩৮৪)
X

লাইভ ভিডিও সংরক্ষণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ফেসবুক। আজ বুধবার থেকে করা লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত দেখা যাবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে যাবে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেয় ফেসবুক। এর আগে ফেসবুকের লাইভ ভিডিও অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা যেত।
তবে আজকের আগে করা লাইভ ভিডিওগুলো মুছে ফেলার আগে ব্যবহারকারীদের জানাবে ফেসবুক। সেখানে জানানো হবে, ৯০ দিন সময় দেওয়া হবে পুরোনো ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করার জন্য।

পুরোনো লাইভ ভিডিও সংরক্ষণের জন্য তিনটি পদ্ধতির কথা বলে দিয়েছে ফেসবুক। এই পদ্ধতি অনুসরণ করে লাইভ ভিডিওগুলো নিজেদের কাছে রাখা যাবে। সেগুলো হলো:  

ডাউনলোড: ফেসবুক ব্যবহারকারীরা লাইভ ভিডিও ডাউনলোড করে নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন।

ক্লাউড স্টোরেজে স্থানান্তর: গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো ক্লাউড স্টোরেজে ট্রান্সফার করে ভিডিওগুলো রেখে দেওয়া যাবে। 
রিলস-এ রূপান্তর: লাইভ ভিডিও থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ফেসবুক রিলসে রূপান্তর করে সংরক্ষণ করা যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ‘এই পরিবর্তন আমাদের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ফেসবুকের লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করবে।’

ফেসবুক আরও বলেছে, ‘ব্যবহারকারীরা চাইলে ভিডিও মুছে ফেলার সময় ৬ মাস পর্যন্ত পেছাতে পারবেন। তবে ৬ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ভিডিও মুছে দেবে। ওই ভিডিও পুনরায় উদ্ধার করার কোনো উপায় থাকবে না।’ 

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝