রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ গর্ভের ৩ মাসের বাচ্চা: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ২৬৩)
X

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ মায়ের গর্ভেই মারা গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি। 

পোস্টে তিনি লিখেন, আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? ৩ মাসের একটা বাচ্চা! অসীম সাহসী এক মা ৩ মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন। ৫ আগস্ট কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

আর কখনো মা হতে পারবে না এই শহীদের মা। তিনি আরও লিখেন, বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো? আশেপাশে থেকেও একটাবার বললেন না- ভাইয়া আমিও শহীদের মা! রাজশাহীর না গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ ‘শহীদ মুহাম্মদ’ (মা ভেবেছিল ছেলে হবে তাই এই নাম ঠিক করেছিলেন মনে মনে)। 

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝