রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০১ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৪ ৬:০৬ পিএম  (ভিজিট : ৩১২)
X


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ  ফয়জুল কবির খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রেল ভবনে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগদান করায় জনাব ফাওজুল কবির খানকে রাষ্ট্রদূত শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

জনাব ফাওজুল কবির এ সময় বলেন জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।

বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে উপদেষ্টা জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত জার্মান রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীঢ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এম ও ইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। উক্ত এম ও ইউ স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা প্রদান সম্ভব হবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। সাক্ষাতকালে  রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী উপস্থিত ছিলেন। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝