রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৩ এএম  আপডেট: ১৯.০২.২০২৫ ১০:৩৪ এএম  (ভিজিট : ২১০)
ছবি ইন্টারনেট
X

ছবি ইন্টারনেট

খুলনার দুপক্ষ ছাত্র সংঘর্ষের জেরে এবার উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ইনকিলাব মঞ্চ ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

তিন সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে জিরো পয়েন্ট অবস্থান নেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের মধ্য থেকে ছাত্রদলকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

সরজমিনে দেখা যায়, রাত ৯টা ২০ মিনিটের দিকে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময়ে তাদেরকে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ক্যাম্পাসে দখলদারি, চলবে না চলবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’,‘ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে এলে তাদের উদ্দেশ্য আবারো ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 

এ সময়ে উত্তেজনা সৃষ্টি হয় তিন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে । প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তর সদস্যরা তাদেরকে নিভৃত করেন। পরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যায় এবং সেখানেই তারা বিক্ষোভ শেষ করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সোহরাওয়ার্দী মোড়ের গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।
বিক্ষোভ শেষে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, একটি সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে সারা বাংলাদেশে সন্ত্রাসী ও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ শেষে বলেন, কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও রাতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে ছাত্রদল ও বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।’ কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন ছাত্রশিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী।’

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝