রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৯৬)
X

আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগের এক মামলায় জামিন পেয়েছেন । আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো: জামশেদ আলম গণমাধ্যমকে বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ সকাল ১০টার দিকে এই মামলায় তার জামিন মঞ্জুর করেন। ‘কিন্তু বিচারপতি মানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না,’ বলেন জামশেদ আলম।

গত ২৩ আগস্ট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। এই প্রসঙ্গ ধরে জামশেদ আলম বলেন, ‘তাকে তখন ৫৪ ধারায় আদালতে নিয়ে আসা হয়েছিল আর সীমান্তের এটা জামিনযোগ্য অপরাধের মামলা।’

আ. দৈনিক / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝